চট্টগ্রাম প্রতিনিধি

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ। তবে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলার আসামী জাহিদ।
রোববার (৩০ আগস্ট) রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাহিদুল ইসলাম সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকায় থাকা এই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে পিচ্চি জাহিদের সম্পৃক্ততা ছিল। চলতি বছরের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন জাহিদ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা জাহিদকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জেলার বিভিন্ন থানায় পিচ্চি জাহিদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড়ের কাছে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
৬ ঘণ্টা আগে
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন— হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণকে বড় মাইলফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হবে।
১ দিন আগে
রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। পরিবারের ভাষ্য, তিনি রাখালের কাজ করতেন।
১ দিন আগে