প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন— হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় হঠাৎ সড়কে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তিনি দ্রুত দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করার চেষ্টা করার সময় গুলি তার ডান কাঁধে লাগে।
গুলিবিদ্ধ চা দোকানি আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামীর একই এলাকায় চায়ের দোকান আছে। সন্ধ্যায় তিনি দোকানেই ছিলেন। এ সময় গোলাগুলি শুরু হলে একটি গুলি আলমগীরের কপালে লাগে।
গুলিবিদ্ধ আশা আক্তার জানান, তার বাড়ি ওই এলাকাতেই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এ সময় তার ডান পায়ের ঊরুতে গুলি লাগে।
গুলিবিদ্ধ কেউ বলতে পারেননি কারা গোলাগুলি করছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ হয়ে তিনজন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এর আগে শনিবার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র জানিয়েছিল, পানি ব্যবস্থাপনা এবং উজান ও ভাটি এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টার দিকে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হতে পারে।
১ দিন আগে
নগরীর সেন্ট্রাল রোডের ডিবি কার্যালয়ে নেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তারা বেরিয়ে আসেন। পরে উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘যেহেতু পুলিশ তাদের এনেছিল, ফলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।’
১ দিন আগে
ম্যুরাল অপসারণের বিষয়ে মাধবপুরের সাবেক ইউএনও জাহিদ বিন কাসেমের কাছে জানতে চাইলে বলেন, তিনি এটি অপসারণের বিষয়ে জানতেন না, মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। তিনি জানান, সম্প্রতি প্রয়াত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দায়িত্বকালে ম্যুরালটি অপসারণ করা হয়েছিল।
১ দিন আগে
পরিবারের দাবি, মৃত্যুর কিছুক্ষণ আগেও মুন্নি নির্যাতনের কথা বাবা-মাকে জানিয়েছিলেন। তাই হঠাৎ তার আত্মহত্যার বিষয়টি তাদের কাছে সন্দেহজনক। মরদেহ নামানোর পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় বলেও দাবি করেন তারা। এসব আঘাতের ছবি ও ভিডিও তাদের কাছে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
১ দিন আগে