৫০ বছর পার্বত্য চট্টগ্রামকে বিভাজিত করে রাখা হয়েছে: নাহিদ ইসলাম

রাঙ্গামাটি প্রতিনিথি
আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১: ৪৮

গত ৫০ বছর ধরে পার্বত্য চট্টগ্রামকে বিভাজিত করে রাখা হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখানে পাহাড়ি জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম ও ভূমির অধিকার নিয়ে লড়াই করছেন। অন্যদিকে বাঙালি জাতিগোষ্ঠীও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাহাড়ের সব জনগোষ্ঠী নির্যাতিত ও অধিকারহীন। তাই আমাদের লড়াইটা একসঙ্গে লড়তে হবে, কাউকে বাদ দিয়ে নয়।

রোববার (২০ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙ্গামাটিতে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, পাহাড়ের দীর্ঘদিনের বিবেদ ও অশান্তি দূর করে, পাশাপাশি সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবো।

তিনি বলেন, আমরা মনে করি একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই সবার প্রত্যাশা। যে বাংলাদেশে সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন। আমরা দেখেছি গত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছে। যার অন্যতম উদাহরণ এই পার্বত্য চট্টগ্রাম। এখানে নানান বিভাজন নানান অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বার বার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা এই তৃতীয় পক্ষকে আর কোনো সুবিধা নিতে দেবো না।

রাঙ্গামাটির পথসভায় নাহিদ আরও বলেন, বাংলাদেশের ৭২ এর সংবিধান মুজিববাদী সংবিধান। এই সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালি জাতিগোষ্ঠীর সঙ্গে বিবেদ তৈরি করা হয়েছে। আমরা সব বিবেদের ঊর্ধ্বে গিয়ে সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি নতুন সংবিধান তৈরি করতে চাই।

তিনি বলেন, আপনারা জানেন পাহাড়ের নেতা এমএন লারমা (মানবেন্দ্র নারায়ণ লারমা) সেই ৭২ এর সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান। যেখানে আপনার ও আমার অধিকারের কথা থাকবে।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রাঙ্গামাটি জেলা শাখার মুখ্য সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

২ দিন আগে

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

৩ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

৩ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ দিন আগে
Advertisement