মিরপুরে এলএ প্লাজায় আগুন, প্রাণ গেল ২ বিমান বাহিনী সদস্যের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৫: ৪১
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় সোমবার (৯ মার্চ) দুপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন মারা গেছেন। নিহত শেখ রাকিবুজ্জামান এবং আয়েশা সিদ্দিকা অনন্যা দুজনই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর মডেল থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। বিমান বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে তাদের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় এবং আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তাদের স্বজনরা জানান, ঈদ শপিং করতে গিয়ে আগুন লাগলে তারা সেখানে আটকা পড়েন। উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা সেখানে মারা যান।

সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুরের ওই ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষনিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

মিরপুরের স্থানীয়রা জানান, ভবনটির তৃতীয় তলায় লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেকে প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নেন। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। ভবনটি বাণিজ্যিক হওয়ায় উদ্ধার কাজ কিছুটা জটিল হয়েছিল।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, তৃতীয় তলার একটি স্পা সেন্টারে বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। নিহত ওই দুজনই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে