দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির সঙ্গে জড়িত কারও কোনো ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা ঢাকাতেও বাড়ি বানাব না, বিদেশেও বাড়ি বানাব না আপনারা নিশ্চিত থাকেন। আমরা কাজ করতে এসেছি, কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত, তাহলে তার কোনো ক্ষমা নেই। তাকে আমরা কোনো ধরনের ক্ষমা করব না এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’

তিনি বলেন, ‘আসুন আমরা আবার নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পেছনের দিকে আর না তাকিয়ে সামনে তাকাই। সামনেটা কীভাবে সুন্দর করা যায়, কীভাবে আমরা ভালোভাবে বাস করতে পারি, বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারি, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং মায়েদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি এসব কাজ আমরা সবাই মিলে করি। আমার বিশ্বাস, আমরা এটা করতে পারব। আমি মনে করি, জনগণের শক্তির কাছে আর কোনো শক্তি বড় নয়।’

মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড হলো একটি ক্ষমতা। এই কার্ডটি নারীদের সেই ক্ষমতা দেবে, যার মাধ্যমে তারা সবার সামনে দাঁড়াতে পারবে। এই কার্ড দিয়ে শুধু আর্থিক সহায়তাই পাওয়া যাবে না, নারীরা নিজেদের অবস্থানকে দৃঢ় করতে পারবে, নিজেদের অবস্থানকে শক্ত করতে পারবে। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হলো নারীদের ক্ষমতায়ন করা। মা-বোনেরা সবাই কার্ড পাবেন। ঠাকুরগাঁও জেলার যিনি নারী ডিসি রয়েছেন তিনিও কার্ড পাবেন। এবং এই কার্ডটি প্রতিটি ঘরে ঘরে যাবে, শুধু একটু সময় লাগবে।’

তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত কাজ শুরু করেছি। সরকারের ক্ষমতায় আসার ২২ দিনের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মাফ করে দিয়েছি। আগামী ১৬ তারিখে খাল খননের উদ্বোধন হবে। বাবা জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের উদ্বোধন করবেন। খাল কেটে বর্ষার সময় যে পানি হবে, সেটা জমা করে রাখব। আর খরার দিনে যখন পানির অভাব হবে, তখন সেই পানি ব্যবহার করব। আমাদের উত্তরাঞ্চলে পানির খুব অভাব। টিউবওয়েলের পানি ছাড়া পানির কোনো উৎস নেই। তাই খালগুলোকে বজায় রাখতে পারলে কৃষি কাজে অনেক সুবিধা হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিগগিরই কৃষক কার্ডও দেওয়া হবে, যার মাধ্যমে কৃষকরা সার, সেচ, পানি ও বীজ ন্যায্যমূল্যে নিতে পারবেন।’

তিনি বলেন, ‘১৫ বছর আমাদের ওপর দিয়ে স্টিমরোলার গিয়েছে। ১৫ বছর দেশে কোনো আইন-কানুন ছিল না। যে যার মতো করে যা খুশি করে গেছে। টাকা-পয়সা ছাড়া একটি কার্ডও কেউ পেত না। সাধারণ মানুষদের প্রশ্ন করে তিনি বলেন, এবার কি আপনাদের কাউকে ফ্যামিলি কার্ডের জন্য এক টাকা দিতে হয়েছে?’

তিনি আরও বলেন, ‘এটা আমার শেষ নির্বাচন। আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের ঋণ শোধ করার পথ আমার জানা নেই। আমি কিছু কাজ করে, আপনাদের সমস্যার সমাধান করে এই ঋণ শোধ করতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং সঞ্চালনা করেন ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৮ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে