চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্ধর্ষ ও দুর্গম এলাকা হিসেবে পরিচিত জঙ্গল ছলিমপুরে অবশেষে নিজেদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে প্রশাসন। সোমবার ভোর থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ২০০ সদস্যের এক বিশাল যৌথ অভিযানের মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
অভিযানস্থল থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ সাংবাদিকদের জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিতে সেখানে স্থায়ীভাবে র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এমনকি পাহাড়ের এই দুর্গম এলাকায় ক্যাম্পের সুরক্ষায় প্রয়োজনে কামান মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, যদিও অভিযানের মুখে কুখ্যাত 'ইয়াসিন বাহিনী'র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন, তবে বেশ কিছু অস্ত্র উদ্ধারসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
পাহাড়ি দুর্গম এলাকায় ক্যাম্পের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে— জবাবে ডিআইজি আহসান হাবীব বলেন, ক্যাম্পের নিরাপত্তার প্রয়োজনে আমরা এখানে কামান মোতায়েন করব।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘এখানে যে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার আগে থেকেই এই এলাকা ঘিরে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন আমরা সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।’
তার মতে, এই প্রশাসনিক নিয়ন্ত্রণের ফলে এখন সেখানে সরকারের থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের পথ সুগম হলো।
এর আগে গতকাল সোমবার ভোরে ভারী সরঞ্জাম নিয়ে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে