লামায় নারী পর্যটকের শ্লীলতাহানি-ভিডিও, অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮: ৫০
নারী পর্যটকদের শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (বামে) ও তার সঙ্গী মো. হৃদয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সঙ্গী মো. হৃদয় (২৮)।

আজ সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে স্বর্ণালংকার ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল।

মামলার এজাহারে বলা হয়েছে, তিন পর্যটক ২৫ জুন মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন। যন্ত্রচালিত নৌকায় লামা উপজেলা সদরে যাওয়ার সময় তাদের মধ্যে একজন নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নদীর তীরে একটি অবকাশযাপনকেন্দ্রে বিশ্রামের জন্য যান তারা। সেখানে দুই নারী পর্যটককে শ্লীলতাহানির পর ভিডিও ধারণ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়েছে মোহাম্মদ রাশেদ, মো. হৃদয়সহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর রোববার সন্ধ্যায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, মানিকপুরের কাছাকাছি লামা উপজেলার ওই অবকাশযাপনকেন্দ্রে কিছুক্ষণ বিশ্রামের জন্য পর্যটকেরা একটি কক্ষ নিয়েছিলেন। কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে অবকাশযাপনকেন্দ্রের ব্যবস্থাপক মো. রাশেদ ও তার সঙ্গে থাকা মো. হৃদয় বাইরের থেকে দরজা বন্ধ করে দেন। তারা আরও সাত থেকে আটজন লোক নিয়ে এসে কক্ষে ঢুকে পর্যটকদের মুঠোফোন কেড়ে নেন।

এরপর দুই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করেন। এ সময় দুজনের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে তারা ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

লামার থানার ওসি মুহাম্মদ শাহাজাহান কামাল বলেন, ‘মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে নারী পর্যটকের কানের দুল ও আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১০ গ্রামের লড়াইয়ে রণক্ষেত্র ভাঙ্গা, পুলিশসহ আহত অর্ধশতাধিক

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

২ দিন আগে

ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশ সরু হওয়ায় বাড়ছে দুর্ঘটনা, জনভোগান্তি

ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সরু ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি জেলার লাখো মানুষকে। যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।

২ দিন আগে

নান্দাইলে স্কুলের নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ

২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ এবং প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণকাজ শেষ না করেই সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ উঠেছে।

২ দিন আগে

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৬ কোটির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এর পাশাপাশি মিলেছে শত ভরির বেশি স্বর্ণালঙ্কার, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মানতকারীদের হাজারো চিঠি।

২ দিন আগে