হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত তিনটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন—মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।

হাইওয়ে পুলিশ জানায়, আজ রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এর ঠিক এক ঘণ্টা পর রাত তিনটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক জানান, সড়ক দুর্ঘটনার এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad