সিলেটে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

সিলেট প্রতিনিধি
বুধবার রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ম্যুরালটি ভেঙে ফেলা হয়। এ দিন রাতে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি, খুলনায় শেখ বাড়ি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নামফলকও ভাঙচুর করা হয়েছে।

সিলেটে রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। পরে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেন তারা।

‘মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুর‌্যালটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। অনেকে ম্যুরালটি অপসারণের দাবিও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ছাত্র-জনতা ম্যুরালটি গুঁড়িয়ে দিলো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে