রাজশাহী ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন ‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র একদল নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার, অর্থ ও হিসাব দপ্তরের সহ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং উপ-পরিচালক আমিনুল হককে নিজ নিজ কার্যালয় থেকে আটক করে প্রক্টর দপ্তরে নেয়া হয়। পরে দুপুর আড়াইটায় মতিহার থানা পুলিশ তাঁদের হেফাজতে নেয়।
‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, ৫ আগস্টের হামলার ঘটনায় ৪০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ খবর পেয়ে বাকীরা পালিয়েছে। পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আমাদের এখানে আর দেখবেন না। তবে সেটা না হলে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “মামলার আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ভবিষ্যতে বাইরের কেউ এসে কর্মকর্তাদের এভাবে আটক করতে পারবে না।”
মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক জানান, “তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রয়েছে। সে অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে