হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৩ জুলাই) রাতে এনসিপি হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল। এ সময় তিনি জানান, শহিদ মিনারের পরিবর্তে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পৌরসভা প্রাঙ্গণে তাদের সমাবেশ হবে।
আবু হেনা মোস্তফা কামাল সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কাছে মনে হয়েছে, জেলা প্রশাসক চান না আমাদের প্রোগ্রামটা সুন্দর হোক। অত্যান্ত ঠান্ডা মাথায় কারও প্ররোচনায় বা কোনো হীন উদ্দেশ্যে তিনি হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির প্রোগ্রামের অনুমতি দেননি।
এ আচরণের মাধ্যমে জেলা প্রশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে কাজ করছেন বলে মনে করেন আবু হেনা মোস্তফা কামাল। বলেন, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ছিলেন বলে আমি মনে করি। আমরা যেন সুন্দর একটা প্রোগ্রাম না করতে পারি সেজন্য তিনি বাধা দিচ্ছেন।
এনসিপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর অনেক কর্মকর্তা বদলি হয়েছেন কিংবা জেলে গেছেন। যারা আছেন তারা অনেকে এখন বিএনপি, জামায়াত কিংবা এনসিপি সেজেছেন। কিন্তু আমি মনে করি পর্দার অন্তরালে তারা শেখ হাসিনা দোসর।
তবে হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্র বলছে, শহিদ মিনার প্রাঙ্গণের জেলা প্রশাসনের মাঠটি সংরক্ষিত এলাকা। বৃহস্পতিবার কর্মদিবসে সেখানে রাজনৈতিক দলের সভা-সমাবেশ করা হলে জেলা প্রশাসন ও আদালতের কাজ বিঘ্নিত হতে পারে। এমন আশঙ্কা থেকে এনসিপিকে সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ২৪তম দিনে আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে সমাবেশ করবে এনসিপি।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে