বাবার অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় মেয়ে খুন, বাবা ও চাচা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
মামলার প্রধান আসামি বাবুল প্যাদা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।

এ ঘটনায় নিহতের বাবা বাবুল প্যাদা ও চাচাতো চাচা রুবেল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আয়েশার বাবা বাবুল প্যাদার সঙ্গে এক নারীর দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে আয়েশা তার বড় বোন ও প্রবাসী মাকে জানালে পরিবারিক কলহ শুরু হয়। নিজের ‘সম্মান’ রক্ষার অজুহাতে বাবুল প্যাদা মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেন এবং তা বাস্তবায়নে চাচাতো ভাই রুবেল প্যাদাকে নির্দেশ দেন।

গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বাবুল প্যাদার সহযোগিতায় রুবেল প্যাদা ঘরে ঢুকে আয়েশাকে গলা টিপে হত্যা করেন। পরে মরদেহটি একটি বস্তায় ভরে বাড়ির রান্নাঘরের বারান্দায় রেখে তারা পালিয়ে যান।

নিখোঁজের দুই দিন পর রোববার বেলা ১১টার দিকে বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে আয়েশার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিহত আয়েশা মনির চাচাতো চাচা রুবেল প্যাদা হত্যার দায় স্বীকার করেন।

সোমবার বিকেলে রুবেল প্যাদাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দোলন হাসান তার জবানবন্দি নেন। পরে তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার আগে আয়েশাকে ধর্ষণের কথাও স্বীকার করেছিলেন রুবেল প্যাদা। তবে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি কেবল হত্যার দায় স্বীকার করেন।

আদালতে দেওয়া রুবেল প্যাদার স্বীকারোক্তির ভিত্তিতে আয়েশার বাবা বাবুল প্যাদাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) নিহতের বড় বোন সাথী আক্তার বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রুবেল প্যাদাকে প্রধান আসামি করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রযুক্তির সহায়তা ও নিবিড় তদন্তের মাধ্যমে আমরা মূল আসামি ও হুকুমের আসামিকে গ্রেপ্তার করেছি। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১০ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে