সুনামগঞ্জ-৫: একই মঞ্চে মিলন-মিজান, ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩: ১৮
বিএনপির সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন (বাঁয়ে) ও প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী (ডানে)। ছবি: সংগৃহীত

দলীয় প্রতিযোগিতার সব ক্ষোভ-অভিমান ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) আসনের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন ও প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তারা প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন।

সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি সবসময়ই ঐক্যবদ্ধ। দলের কর্মীরাই আমাদের প্রাণ। অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও নির্বাচনসহ সব সাংগঠনিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবো। আমাদের ঐক্যের জয় হয়েছে, আগামীতেও সেই জয় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, দলের প্রতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান রেখে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ছাতক-দোয়ারাবাজারে বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই; ছিল কেবল দলীয় প্রতিযোগিতা। বর্তমানে উপজেলা ও পৌর বিএনপির কমিটিগুলো দুই বলয়ের সমন্বয়ে গঠন করা হয়েছে। নির্বাচনের পর বাকি কমিটিগুলোও ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি আচরণবিধি মেনে আমরা সবাই একসঙ্গে ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় কাজ করব। এ আসনে ধানের শীষ বিজয়ী হলে তা হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয়।’

উপজেলার রাজাপুরস্থ জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।

ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলসহ আরও অনেকে।

সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে