১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

রাজশাহী ব্যুরো

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

আজ সোমবার ভোরে রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিজ গ্রামের পান বরজেই গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত আকবর হোসেন খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার পরিবারে দুই ছেলে—সুজন শাহ (৩০) ও সুমন শাহ (১৮)। বাবার মৃত্যুর পর হতাশায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

জানা যায়, পানের চাষ করেই চলতো আকবরের সংসার। কিন্তু চলতি মৌসুমে পান বিক্রি করে কোনো আয় হয়নি। বাজারে পান অস্বাভাবিকভাবে সস্তায় বিক্রি হওয়ায় দেনার বোঝা আরও বেড়ে যায়। তার মাথার ওপর ছিল অন্তত ১১টি এনজিও এবং স্থানীয় মহাজনদের প্রায় ৬–৭ লাখ টাকার ঋণ।

আকবর হোসেনের ছেলে সুজন শাহ (৩০) জানান, তার বাবা অন্তত চার লাখ টাকা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এর বাইরে সুদের টাকার বোঝা ছিল কয়েক লাখ টাকা। প্রতি সপ্তাহেই প্রায় ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। কিন্তু পান বিক্রি করে কোনো আয় না হওয়ায় ঋণ শোধ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “এনজিওর লোকেরা প্রতিদিন এসে কিস্তির টাকা চাইতো। বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অপমান আর ঋণের চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।”

জানা যায়, ব্র্যাক, আশা, প্রশিকা, ভার্ক, ডিএফইডি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রিক, ইএসডিও, গ্রামীণ প্রচেষ্টা, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ও গণ-উন্নয়ন কেন্দ্র (গাক) নামের অন্তত ১১টি এনজিওতে আকবর হোসেনের ঋণ ছিল।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীর অভিযোগ, এনজিওর কিস্তির চাপ গ্রামীণ দরিদ্র মানুষকে প্রতিদিন শোষণের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকরা ফসল ফলালেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় একের পর এক ক্ষতির মুখে পড়ছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “আকবর হোসেন কৃষক মানুষ ছিলেন। পান চাষে লোকসান হওয়ায় ঋণ পরিশোধ করতে পারেননি। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত ও মামলা দুটোরই বিরোধিতা করছে।

ওসি বলেন, “যদি পরিবার এনজিওর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করে, আমরা ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, মাত্র চার দিন আগেই, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে মিনারুল নামে এক ব্যক্তি ‘ঋণের চাপ ও খাবারের অভাবে’ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছিলেন। কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঋণ সংকটে প্রাণ দিলেন রাজশাহীর এক আরেক কৃষক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে