সহযোগীদের নিয়ে ভোটকেন্দ্র দখল, ৫ বছর পর সাবেক এমপি আয়েনের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগীদের নিয়ে ভোটকেন্দ্র দখল, অস্ত্র প্রদর্শন ও প্রতিপক্ষ লোকজনকে মারধরের অভিযোগে সাড়ে পাঁচ বছর পর সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে পবা থানায় মামলাটি করেন উপজেলার বাঘাটা এলাকার আতাবুর রহমান।

আয়েন উদ্দিন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলায় আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের মোট ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে নওহাটা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাবেক এমপি আয়েন উদ্দিন এবং নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফিজ উদ্দিন হাফিজের নির্দেশে তাদের সহযোগীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর আসামিরা প্রতিপক্ষের লোকজনকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান। এ সময় প্রাণভয়ে লোকজন পালিয়ে যান। কয়েকজন হামলায় আহত হন। এর মাধ্যমে তারা ভোটকেন্দ্র দখলে নেন। সেসময় বাদী পবা থানায় মামলা দায়েরের জন্য যান। কিন্তু আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণে থানা মামলা নেয়নি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে