সব প্রশাসনিক পদ থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণের দাবি

রাজশাহী ব্যুরো

প্রশাসনিক সব পদ থেকে 'আওয়ামী দোসরদের' অনতিবিলম্বে অপসারণ এবং শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করে নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন এবং নতুন সরকার গঠন হলেও সকল প্রশাসনিক পদে আওয়ামী লীগ সরকারের দোসরেরা বহাল তবিয়তে দায়িত্ব পালন করে চলছে। তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। বিগত তিন মাস জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তবর্তীকালীন সরকার। দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে, আওয়ামী লীগের দোসরেরা সিন্ডিকেট করে বাজারে অরাজকতা সৃষ্টি করছে। কিন্তু উপদেষ্টাগণ কি ব্যবস্থা নিচ্ছে দেশের জনগণ সেদিকে তাকিয়ে আছে।

তারা আরও বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার, জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। শিক্ষাব্যবস্থা পণ্যে পরিণত হয়েছে। এতে শিক্ষার মৌলিক অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণ এবং শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। শিক্ষা ক্ষেত্রে, সংস্কারের রুপরেখা প্রণয়ন করতে হবে, লটারি পদ্ধতি বাতিল করে তৃতীয় শ্রেণী থেকে মেধা পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকর এবং প্রশাসনিক পদসমূহ থেকে আওয়ামী দোসরদের অপসারণে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ রাজশাহীর সভাপতি মকবুল হোসেন, আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহামুদ নাসের, সদস্য সচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ মকবুল হোসেন, সদস্য রোকসানা বেগম টুকটুকি, হৃদয় হাসান, আইভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে