সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত জরুরি : কামাল আহমেদ

রাজশাহী ব্যুরো

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা জরুরি। এটা না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা মন্তব্য করেন।

সভায় কামাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারবিরোধী যে আন্দোলন হল, সেটা অনেকেই বিপ্লব বলছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখলাম গণমাধ্যমের প্রতি মানুষের আস্থার যে ঘাটতি। এ কারণে এক প্রকারের ক্ষোভ তৈরি হয়েছে ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। টেলিভিশন কেন্দ্র আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রেসক্লাব আক্রান্ত হয়েছে। এটা শুধুমাত্র ক্ষোভের কারণে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকেরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তাবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন। ফলে সরকার চাইলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি।’

সাংবাদিকদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সেই লক্ষ্যেই সবার মতামত নিয়ে সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।’

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে তাদের মতামত দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে