রাজশাহীতে মিটার রিডারকে হাঁসুয়ার কোপ, গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে মিটারের রিডিং তুলতে গিয়ে গ্রাহকের হাঁসুয়ার কোপে আহত হয়েছেন সালাউদ্দিন আল সবুজ নামে এক রিডার। গত শনিবার বিকাল ৫টার দিকে নগরীর কয়েরদাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবুল আক্তার (৪৫) নামের ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এ নিয়ে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

আহত মিটার রিডার সালাউদ্দিন আল সবুজ নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন। তার বাড়ি নগরের আমবাগান এলাকায়।

জানা যায়, মিটার রিডার সালাউদ্দিন আল সবুজ বাড়ির মিটার রিডিং করতে গেলে বাবুল আক্তার তাকে প্রথমে সেন্ডেল দিয়ে মারধর করে। পরে ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এতে নিজেকে বাঁচাতে গেলে সবুজের ডান হাতের একটি আঙ্গুল কেটে যায়। কাটা আঙ্গুলে সাতটি সেলাই পড়েছে।

আহত সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতিমাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। বাবুলের অভিযোগ, নেসকো যে বিদ্যুৎ বিলের কাগজ হাতে ধরিয়ে দেয়, সেখানে অতিরিক্ত লেখা থাকে। গতমাসে এ অভিযোগে বাবুল নেসকো অফিসেও গিয়েছিলেন। তবে যাচাই করে দেখা যায়, তার বিল ঠিকই দেওয়া হয়েছে। শনিবার বিকালে সবুজ আবারও চলতি মাসের মিটারের রিডিং তুলতে যান বাবুলের বাড়িতে। কিন্তু তিনি তাতে বাঁধা দেন। নিষেধ করলে তিনি সেন্ডেল খুলে সবুজের গালে মারেন। আত্মরক্ষায় সবুজ তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর উঠেই হাঁসুয়া নিয়ে সবুজের ওপর আক্রমণ করেন। হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার একটি আঙ্গুল কেটে যায়। এ সময় আশপাশের লোকজন সবুজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কাটা আঙ্গুলে সাতটি সেলাই দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে বাবুল আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শনিবার রাতে একটি খুনের ঘটনা নিয়ে পুলিশ ব্যস্ত ছিল। এরই মধ্যে মিটার রিডার সবুজ একটা অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা জানি। ঘটনার পর বাবুল আক্তারের বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে অফিসে ডাকা হয়েছে। পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৩ ঘণ্টা আগে