রাজশাহী ব্যুরো

রাজশাহীতে তিন দিনব্যাপী তাবলিগ ইজতেমা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও রাজশাহী নগরের হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভা শেষে ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে জেলা তাবলিগ ইজতেমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এর আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. মুহা. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।
রুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ঢাকার কাকরাইল থেকে আসা জামাত এবং বিভিন্ন থানা থেকে আসা এন্তেজামিয়া জামাতসহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৩ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৩ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৪ ঘণ্টা আগে