ডিবি পরিচয়ে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সোহান নামে এক কিশোরকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তের স্বার্থে রোববার (৫ মে) সন্ধ্যার পর তাদের উপজেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া চার সদস্য হলেন, প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ারুল ইসলাম, কনস্টেবল মো. রেজাউল করিম ও মিলন হোসেন।

এর আগে শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম গ্রাম থেকে সোহান নামে ওই কিশোরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে পদ্মা নদীর পাড়ে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার পর গোদাগাড়ীর প্রেমতলী তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনকে পেয়ে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রানা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় উত্তেজিত জনতা পুলিশের কাছে সোহানকে ফেরত চায়। তখন সোহানের মোবাইল ফোনে অপহরণকারীদের সঙ্গে কথা বলেন ওসি আব্দুল মতিন। এরপর রাত সাড়ে ১১টার দিকে তারা সোহানকে ছেড়ে দেয়। সোহানের বাবা মো. মুর্ত্তজা একজন কাপড় ব্যবসায়ী।

এই ঘটনার পর সোহানের দাবি, ‘পুলিশ পরিচয় দিলেও ওই সময় তাদের পরনে পুলিশের পোশাক ছিল না। তাদের একজনের হাতে থাকা হাতকড়া তাকে পরিয়ে দেওয়া হয়েছিল। পরে তারা আমাকে বলেন, তোর বাবাকে কল কর। দুই লাখ টাকা নিয়ে আনতে বল। টাকা না পেলে মাদক মামলায় চালান করব। এ সময় আমার মোবাইলে অন্য নম্বর থেকে কল আসছিল। কিন্তু তারা রিসিভ করতে দেননি। পরে রাত সাড়ে ১১টার দিকে বসন্তপুর-খেতুরধামের রাস্তায় ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে যান। সেখান থেকে আমি গোগ্রাম বাজারে চলে আসি।’

এদিকে ভুক্তভোগীকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার তাকে খুঁজতে থাকেন। থানায় ফোন করা হয়। এ সময় এএসআই আনোয়ারুলকে সাদা পোশাকে গোগ্রাম বাজারে দেখতে পান স্থানীয়রা। স্থানীয় লোকজন তার কাছে ভুক্তভোগীর বিষয়ে জানতে চান। একপর্যায়ে স্থানীয় ব্যক্তিরা তাকে অবরুদ্ধ করেন। পরে খবর পেয়ে প্রেমতলী তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়েই লোকজনকে লাঠিপেটা করেন তিনি। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ও গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এএসআই আনোয়ারুলকে সেখান থেকে নিয়ে যান।

যদিও ওই কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন, এএসআই আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, জড়িত না হলেও ঘটনার সঙ্গে তাকে ফাঁসানো হয়েছে।

তবে রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. সাইফুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে চারজনকে প্রত্যাহার করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৫ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৭ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে