রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মো. ভুট্টু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড় এলাকার মো. মন্টুর ছেলে।
রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক নেশাগ্রস্ত ছিলেন। ট্রেন আসতে দেখে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন। দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত হলে আরও বিস্তারিত জানা যাবে।
এসআই মেহেদী হাসান আরো বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৯ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে