অবশেষে সারদায় কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ২৯

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের (টিআরসি) ১৬৭তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনএকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে ৩৩৪ জন টিআরসি অংশ নেন।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান ভূঞা বলেন, একটি স্বনির্ভর রাষ্ট্রের মূল ভিত্তি হল দেশের স্থিতিশীলতা। বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যরা দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। বহির্বিশ্বেও শান্তি রক্ষা মিশনে ভূমিকা রেখে চলেছে। কর্মপরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বেড়েছে বাংলাদেশ পুলিশের। এজন্য বাংলাদেশ পুলিশকে তাদের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে আসাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী এবং বেস্ট ইনফিল্ড অ্যাক্টিভিটিস ও বেস্ট শুটার নির্বাচিত হন পৌরব চন্দ্র রায়।

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুন ৩৪৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত ২০ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। কিন্তু ৯ ডিসেম্বর ‘অনিবার্য কারণবশত’ এই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩ জানুয়ারি প্রশিক্ষণরত আট পুলিশ কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়। অবশেষে রোববার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

এদিকে, ২০২৩ সালের ২১ অক্টোবর ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৭১ জন শিক্ষানবিশ এএসপির এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয় একাডেমিতে। গত বছরের ২০ অক্টোবর প্রশিক্ষণ শেষে তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে হঠাৎ করে এই পাসিং আউট অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হলেও ১৮ নভেম্বর আবারও স্থগিত করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ব্যাচের ৭১ এএসপির মধ্যে ২৫ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিঠি দেওয়া হয়। তাদের জবাব দিতে তিন দিন সময় দেওয়া হয়। তবে তাদের ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে এখনও সিদ্ধান্ত আসেনি।

অন্যদিকে, ২০২৩ সালের ৫ নভেম্বর একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গত বছরের ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। ফলে গত ২৬ নভেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে স্থগিত করে দেওয়া হয়। এরই মধ্যে সম্প্রতি চার দফায় মোট ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবশেষ গত ২৯ ডিসেম্বর ৮ জনের কাছে ব্যাখা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়। এই ব্যাচে বর্তমানে ৫০২ জন এসআই প্রশিক্ষণরত আছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে