রাজশাহী ব্যুরো

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এ উৎসব উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ উৎসবে অন্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ অংশ নেন।
আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫’-কে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে রাজশাহী জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ নানান কিছু থাকবে।
জেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লীড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৯ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে