কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে কৃষক হাসপাতালে

রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপারের দংশনের শিকার হন কৃষক শাহিনুর ইসলাম (৩০)। এর পর সাপটি মেরে বস্তাবন্দি করে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাজির হন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উপজেলার বাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাসেল ভাইপারের দংশনের শিকার কৃষক শাহিনুর ইসলামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। তার বাবার নাম কয়নাল হোসেন। শাহিনুরের পায়ে দংশন করেছে রাসেলস ভাইপার। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে শাহিনুর ইসলাম জানান, রবিবার বেলা ১১টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। পরে সাপটিকে মেরে তিনি মৃত সাপসহ হাসপাতালে আসেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাসেল ভাইপারের দংশনের কারণে শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য শারীরিক সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১০ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১১ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৫ ঘণ্টা আগে