দুই হাতে গুলি চালানো সেই রুবেল ফের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে গত ৫ আগস্ট দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যায় জহিরুল ইসলাম রুবেলকে (৪১) ফের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৭ দিনের মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুবেলের বিরুদ্ধে ইতোমধ্যে চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দুইটি হত্যা মামলা। গত রোববার একটি হত্যা (রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিবির নেতা আলী রায়হান হত্যা) মামলায় রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। এই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ অপর হত্যা (শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা) মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হন জহিরুল ইসলাম রুবেল। তার বাড়ি রাজশাহী নগরীর চণ্ডিপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা যায় তাকে। ৫ আগস্টের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। এই দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম রুবেল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাথে রুবেলও গা ঢাকা দিয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে