রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর সাহেব বাজার সংলগ্ন ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের নবম তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান মুহিব। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরে।
মেহেদী হাসান মুহিবের জেলা সমিতির সদস্য ও রুয়েটের শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, রংপুরে একই স্কুলে পড়াশোনা করলেও সিনিয়র ছিলেন মুহিব ভাই। রুয়েটে রংপুর জেলা সমিতির সক্রিয় সদস্য ছিলেন তিনি। বন্ধুর মাধ্যমে জানতে পেরে রাতেই ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ফরেনসিক বিভাগের লোকজনও উপস্থিত ছিল। খুবই উৎফুল্ল মনের একজন মানুষের এমন মৃত্যু মানতে পারছি না।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা মরদেহ করে রামেক হাসপাতালের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে