রাজশাহীতে দুই হাতে গুলি চালানো সেই রুবেল ফের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে গত ৫ আগস্ট দুই হাতে দুই পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেলকে (৪১) ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক। আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় রুবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ মামলা তদন্ত করছে।

পুলিশ পরিদর্শক আবদুর রফিক বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য দুপুরে আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টির মোড়ের স্বচ্ছ টাওয়ার এলাকায় জহিরুল হক রুবেলকে দুই হাতে দুটি পিস্তল নিয়ে রাজশাহীতে আন্দোলন ছাত্র-জনতার মিছিলে গুলি চালান। ওই হামলায় দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ফলে রাজশাহীতে তাঁর বিরুদ্ধে ওই দুটি হত্যাসহ বেশ কিছু মামলা হয়েছে। মামলায় গত ১৩ সেপ্টেম্বর রুবেল কুমিল্লায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। হত্যা মামলা দুটিতে রুবেলকে এর আগে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২০ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে