৩১ ঘণ্টা পর ট্রেন যাত্রীদের দুর্ভোগের অবসান

রাজশাহী ব্যুরো

রাজশাহী রেলস্টেশন থেকে ৩১ ঘণ্টা পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি, রাজশাহী রেলস্টেশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ট্রেন ছাড়তে শুরু করেছে।

সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার ময়েন উদ্দিন বলেন, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। এখন অবস্থা স্বাভাবিক।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। তারা জানান, গতকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই স্টেশনেই রাত কাটিয়েছেন। আজকে ট্রেন চলাচল শুরু না হলে বাড়ি যাওয়া সম্ভব হতো না।

এদিকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত ঘটনায় জিআরপি রাজশাহী থানায় মামলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে