১০ কোটি টাকার অনিয়ম : অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার অনিয়মের অভিযোগে গ্রেপ্তার ৩ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের নিয়ে থানা থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সেই জিডির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, আর্থিক অনিয়ম হওয়ায় এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে দুদক।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখায় যায়। সেখানে টাকার হিসাবের সময় ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে।

এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দেন তাঁরা। পরে পুলিশ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাঁদের তিনজনকে আটক করে।

পরিদর্শনে আসা অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন বলেন, ‘আমরা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ওই ব্যাংকে গিয়ে টাকার বড় রকমের অনিয়ম পেয়েছি। তাঁরা তিনজন টাকার হিসাব দিতে পারেননি।

তাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় পুরো ঘটনা অধিকতর তদন্ত করে দেখবে কীভাবে কী কারণে এত টাকার ঘাপলা হয়েছে। এর পেছনে আর কেউ আছে কি না।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে