বগুড়ায় মিজান হত্যার এক যুগ পর ৪৩ জনের নামে মামলা

রাজশাহী ব্যুরো

বগুড়ায় জামায়াত কর্মী মিজানুর রহমানকে হত্যার প্রায় এক যুগ পর এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত মিজানুরের বন্ধু মোছাদ্দিকুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।

মিজানুর রহমান কুমিল্লার তিতাস উপজেলার সরকারবাড়ী গ্রামের আবু কালাম সরকারের ছেলে। তিনি বগুড়ায় মুরগির হ্যাচারিতে কাজ করতেন এবং পৌরসভার সাবগ্রাম মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিজানুর।

মামলার বাদী মোছাদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের সময় মিজানের সাথে ছিলেন।

শুক্রবার (৪ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) আব্দুর রহীম। তিনি জানান, মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ১০০ জন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল, বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফী হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসসহ আরও অনেকে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুর একটার দিকে বগুড়া শহরের সাবগ্রাম কমান্ডো প্লাজার সামনে দাঁড়িয়ে ছিলেন মিজানুর রহমান। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মিজানুরকে ঘিরে ধরেন। তারা মিজানুরকে উপর্যুপরি ছুরিকাঘাত এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে মৃত্যু নিশ্চিত করে। পরে আসামীরা জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। মামলায় আরো উল্লেখ করা হয়, নিহতের লাশ দাফন এবং কাফনের পর মোছাদ্দিকুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে থানা থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে তাকে মোবাইল ফোনে মামলা না করার জন্য হুমকি দেয়া হয়। হুমকিতে বাদীকে তার পরিবারসহ গুম করার কথা জানানো হয়। যে কারণে তিনি ওই সময় আর মামলা করেননি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৫ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে