তৃতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাজশাহী ব্যুরো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় ভোটগ্রহণ আগামী ২৯ মে। সেই উপলক্ষে সোমবার সকালে ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার নির্বাচনী এই প্রতীক বরাদ্দ দেন।

জানা যায়, রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় এবার চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন। তাদের মধ্যে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ৫ জনের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ফারুক হোসেন ডাবলু (আনারস), ওয়াজেদ আলী খাঁন (মোটরসাইকেল), এমদাদুল হক এমদাদ (ঘোড়া), সাইফুল বারী ভুলু (কাপ-পিরিচ), আব্দুর রশিদ (দোয়াত-কলম) ও ডেভিড রিচার্ড মুর্মু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ফরিদুল ইসলাম রাজু (টিউবওয়েল), শহিদুল ইসলাম (বই), কামরুজ্জামান (টিয়া পাখি), নাজমুল ইসলাম (তালা), রফিকুল ইসলাম (উড়োজাহাজ), সরওয়ারে আলম মানিক (গ্যাস সিলিন্ডার), প্রদীপ কুমার সাহা (মাইক) ও আসাদুজ্জামান আসাদ (চশমা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে আরজিয়া বেগম (কলস), হাসিনা খাতুন (ফুটবল), মোসা. চেনবানু (হাঁস) ও মোসা. পপি খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।

মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে এনামুল হক (ঘোড়া), আল-মোমিন শাহ গাবরু (কাপ-পিরিচ), আলমগীর মূর্শেদ রঞ্জু (মোটরসাইকেল), মেহেবুব হাসান রাসেল (দোয়াত-কলম), আফজাল হোসেন বকুল (আনারস) প্রতীক পেয়েছেন।

মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিন-বিল্লাহ (টিউবওয়েল), খোন্দকার মশিউর রহমান (উড়োজাহাজ), হাবিবুর রহমান মিঠু (তালা), আব্দুর রউফ (টিয়া পাখি) এবং কবির হাসান (চশমা) প্রতীক পেয়েছেন।

এছাড়া মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রাবিয়া খাতুন শিমা (কলস), সানজীদা রহমান (প্রজাপতি), ডলি আক্তার (ফুটবল), পলি রানী (সেলাই মেশিন) এবং হাবিবা বেগম (পদ্মফুল) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৪ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৭ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৮ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২০ ঘণ্টা আগে