ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
ইমরান হোসেন সোহাগ। ছবি: সংগৃহীত
ইমরান হোসেন সোহাগ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামের এক ছাত্রদলের নেতা কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়াগোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামের ইমান আলীর ছেলে। তিনি একই সঙ্গে উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ তার কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়াগোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে তারা পার্শ্ববর্তী রেললাইনের পাশ দিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি অথবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কারা ও কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement