সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৬, ২১: ২০
সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যায় চড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক (সলঙ্গা) থেকে হাটিকুমরুলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement