রাজশাহী ব্যুরো

জীবন-সংগ্রামে হার না মানা রাজশাহীর ১০টি নারী পেয়েছেন ‘শ্রেষ্ঠ জয়িতা’র পুরস্কার। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সবংর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা যদি সমাজের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেন তাহলে আমরা সবাই ছোট-বড় একজন সমাজবিজ্ঞানী। এই বিজ্ঞানের চিন্তা-ভাবনা কাজে লাগিয়ে আমাদের সমাজকে নির্যাতন মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা আপনাদের পক্ষে সবসময় আছি এবং থাকবো। জীবনযুদ্ধে হার না মানা জয়িতা নারীরা একেকজন আমাদেও সমাজের অনুপ্রেরণা।
সিটি কর্পোরেশন এলাকা থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মতিহারের শ্যামপুর এলাকার রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মতিহারের বাজে কাজলা এলাকার জান্নাতুন নাহার আভা, সফল জননী নারী বোয়ালিয়া থানার সাগরপাড়ার সাহেরা বানু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিরোইল মঠপুকুরের ইয়াসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানে কাদিরগঞ্জের মৌসুমী আক্তার। এছাড়া রাজশাহী জেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মতিহারের শ্যামপুর এলাকার রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ার সাতিদয়া ইয়াসমিন, সফল জননী নারী হিসেবে দূর্গাপুরের ক্ষিদ্র কাশির গ্রামের দিনা জহুরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হিসেবে নগরীর শিরোইল মঠপুকুরের ইয়াসমিন আক্তার, উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পবা উপজেলার বড়গাছী কারিগরপাড়া বিলকিস বেগম শ্রেষ্ঠজয়িতার পুরস্কার অর্জন করেন।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম, রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন বক্তব্য রাখেন।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে