রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হাদিকুল ইসলাম (৫৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
মৃত মো. হাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ডাকবাংলো এলাকার মৃত জার্জিস আহমেদের ছেলে। তার কয়েদি নং ২২৫১/এ।
হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন ধরে সাজা ভোগ করছিলেন মো. হাদিকুল ইসলাম। মঙ্গলবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ধারণা করছি তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে এমনটি মনে হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মরচুয়ারিতে আছে। পরবর্তীতে মরদেহ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে