রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বদিউজ্জামান জনি নামে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে আড়াই লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় তাকে ছয় যুবক হঠাৎ ঘিরে ফেলে মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর পুলিশের একটি দল ওই কনস্টেবলকে জিম্মিদশা থেকে মুক্ত করে। নগরের টুলটুলিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানোয়ার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূলহোতা মিলনসহ (৩৫) অন্যরা পলাতক রয়েছেন।
ভুক্তভোগী পুলিশ কনস্টেবল বদিউজ্জামান জনি রাজশাহী নগরীর রাজপাড়া থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকায় থাকেন।
রাজপাড়া থানা পুলিশ জানায়, থানায় ডিউটি শেষে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। টুলটুলিপাড়া মোড়ে মিলনসহ পাঁচ থেকে ছয়জন তার গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাকে। এ সময় তার কাছে আড়াই লাখ টাকা দাবি করা হয়। এই ঘটনার মূলহোতা মো. মিলন নগরীর হড়গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। প্রায় সাত মাস আগে একটি ছিনতাইয়ের ঘটনায় মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় থানার কম্পিউটার অপারেটর হিসেবে মামলাটি টাইপ করেছিলেন কনস্টেবল বদিউজ্জামান জনি। সেই ক্ষোভে জনিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে মিলন।
ঘটনার বর্ণনায় পুলিশ জানিয়েছে, দেশীয় অস্ত্রের মুখে বদিউজ্জামানকে জিম্মি করে ছয় যুবক। এতে নেতৃত্ব দেওয়া মিলন ওই সময় পুলিশ কনস্টেবলকে শাসিয়ে বলতে থাকেন, গ্রেপ্তারের পর জামিন নিতে তার অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকা এখন দিতে হবে। তারপর প্রাণহানির ভয়ে কনস্টেবল জনি তার এক বন্ধুকে ফোন করেন। পরে তার ওই বন্ধু বিষয়টি জনির বাবাকে জানান। এরপর জনির বাবা বিষয়টি রাজপাড়া থানায় জানান। প্রায় ২ ঘণ্টা পর পুলিশ গিয়ে জনিকে উদ্ধার করে। এ সময় মিলনসহ অন্যরা পালিয়ে গেলেও সানোয়ার নামের একজনকে আটক করে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি হিসেবে মিলন ও সানোয়ারসহ চারজনের নাম উল্লেখ আছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সানোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার মূলহোতা মিলনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে