বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু'র স্মরণে রাজশাহীতে নাগরিক শোকসভা

রাজশাহী ব্যুরো

প্রয়াত ভাষা সৈনিক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু'র স্মরণে রাজশাহীতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) বিকেলে নাগরিক শোকসভা কমিটি, রাজশাহীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক শোকসভা কমিটির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির সভাপতি ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক শোকসভার সঞ্চালনা করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাবির উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরকুতুব আলম মান্নান, রাবির প্রাক্তন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সনৎ কুমার সাহা, রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী বারের সিনিয়র আইনজীবী অ্যাড. লোকমান আলী, কবি জুলফিকার মতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, প্রয়াত গোলাম আরিফ টিপুর সহধর্মিণী জাহনারা বেগম লুই, ন্যাপ রাজশাহী মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সাইদুর রহমান, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুল মান্নান, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, সিপিবি রাগিব হাসান মুন্না, প্রয়াত গোলাম আরিফ টিপুর বড় মেয়ে ডালিয়া নাসরিন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।

বক্তারা বলেন, গোলাম আরিফ টিপু ছিলেন একজন কর্মবীর। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। জাতিকে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। দেশ যতদিন থাকবে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে