রাজশাহীতে রাতের আঁধারে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখন, আলোচনার ঝড়

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে জেলা প্রশাসক অফিসের প্রধান ফটকসহ সরকারি বিভিন্ন স্থাপনার দেয়ালে দেয়ালে রাতের আঁধারে কে বা কারা জয় বাংলা লিখে গেছে। আজ সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে স্প্রে রঙয়ের মাধ্যমে এই স্লোগান লিখা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে রাজশাহীজুড়ে আলোচনার ঝড় চলছে।

জয় বাংলা লিখা অন্য ভবনগুলোর মধ্যে অন্যতম হলো- রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এছাড়াও, আরও বেশ কিছু ভবনের দেয়ালেও জয় বাংলা লিখা হয়েছে বলে জানা গেছে।

এসব বিষয়ে জানতে চাইলে রাজশাহী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রেজাউল হক বলেন, রোববার আমাদের ওই দেয়ালে কোনো লেখা ছিল না। সোমবার সকালে দেয়ালে জয় বাংলা লেখা দেখা যায়। এছাড়া, ডিডি অফিসেও একই লেখা লিখা হয়েছে। আজ কে বা কারা লিখেছে সেটি জানা নেই। এখন আমাদের নতুন করে রঙ করার বরাদ্দ না পাওয়া পর্যন্ত কোনো কিছু করার সুযোগ নেই।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ কতটা দেউলিয়া হয়ে গেছে সেটার একটা প্রমাণ তারা দিয়েছে। আসলে তারা মরে গেছে কিন্তু ওই লাশটা এসে বিভিন্নভাবে তাদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। এগুলোতে আওয়ামী লীগ আসলে তাদের শক্তিমত্তা কোনোভাবে প্রমাণ করতে পারবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মী বাংলাদেশের জনগণের হাত থেকে পালিয়ে বেঁচেছে। তারা রাজনীতি করতে চাইলে এভাবে জয় বাংলা লিখে কোনো লাভ হবে না। তাদের বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। তাদের পাপকর্মের বিচার হওয়ার পর তারা রাজনীতি করতে পারবে কি না জনগণ সিদ্ধান্ত নেবে।

এদিকে, জানতে চাইলে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখা থাকার বিষয়ে কিছুই জানেন না বলে জানান নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ইসলাম।

পরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনিও বলেন, বিষয়টি এখনও আমাদের নজরে আসেনি। খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তবে এ ব্যাপারে জানতে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। ফলে তার কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে