মান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ধানবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২৫), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) ও দুর্গাপুর গ্রামের খোয়াজা উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ধানবোঝাই একটি ট্রাক দেলুয়াবাড়ী থেকে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঁকাপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই শাকিল আহমেদ নিহত হন। আহত জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে