রাজশাহী সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে রাজশাহী সেনানিবাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নানা ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সেনাবাহিনীর গড়ে তোলার চেষ্টা করছেন এদেশের জনগণ। দেশের জনগণের প্রতি আমাদের রয়েছে দায়বদ্ধতা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের যে কোনো প্রয়োজনের তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য।

দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এ নবীন সৈনিক হিসেবে যোগদান করলেন। এ বছর সর্ব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. আইনুর ইসলাম।

এর আগে কোয়ার্টার মাষ্টার জেনারেল প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাঁকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারাও কুচকাওয়াজ উপভোগ করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে