পটুয়াখালীতে ডিবিবিএলের বুথ ডাকাতির চেষ্টায় মূল হোতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূল হোতা জাহিদ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরে এক রাতে আদালত পাড়ায় বড় মসজিদসংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের (ডিবিবিএল) এটিএম বুথে ডাকাতির চেষ্টার ঘটনায় মূল হোতা জাহিদ সরদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এটিএম মেশিন ভেঙে টাকা নিতে না পারলেও বুথটি ভাঙচুর করে মালামাল লুট করা হয়। তার বিরুদ্ধে আরও একাধিক চুরির ঘটনায় মামলা রয়েছে।

বুধবার (২০ আগস্ট) পটুয়াখালী সদর থানায় এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট দিবাগত রাত ২টা থেকে রাত সাড়ে ৩টার মধ্যে বুথে দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরী মো. মজিবুর রহমান সিকদারকে (৫৫) হাত বেঁধে ও মুখ ঢেকে এলোপাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এতে তার কাঁধের হাড় ভেঙে যায়, বাম চোখ ও মাথা গুরুতর জখম হয়। পরে তাকে পুরাতন আদালত ভবনের বারান্দায় ফেলে রেখে যায়। এরপর বুথের এটিএম মেশিন ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে মনিটরসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তদের বেদম মারধরে গুরুতর আহত মজিবুর রহমান সিকদার বনানী সড়ক এলাকায় মায়ো ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এ সময় পুলিশ উপস্থিত হয়ে আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরদিন এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের অফিসার ইনচার্জ মো. মোয়াজ আহম্মেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এর পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযানে নামে।

পুলিশ জানায়, তদন্তকারী দল ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এ ছাড়াও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করে। প্রযুক্তি সহায়তায় বুথে ডাকাতির প্রচেষ্টায় জড়িত হিসেবে জাহিদ সরকারকে শনাক্ত করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পটুয়াখালীর সদর উপজেলার মৌকরণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহিদের কাছে সিসি ক্যামেরার দুটি মনিটর, নিরাপত্তা প্রহরী মজিবুরের ব্যবহৃত মোবাইল ফোন, ডাকাতিতে ব্যবহৃত দুটি শাবলসহ লুটের কিছু টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির কথা স্বীকার করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পটুয়াখালীর বিভিন্ন স্থানে দোকান ও বাসাবাড়িতে তালা ভেঙে একাধিক চুরির ঘটনা স্বীকার করেছেন। তদন্তের মাধ্যমে তার বাকি সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধে অন্য যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে