রাজশাহী সিটি করপোরেশন

সাবেক মেয়র লিটনের চালু করা অপ্রয়োজনীয় ৯টি শাখা বন্ধের উদ্যোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিতে ৯টি শাখা খুলেছিলেন। সরকারের অনুমোদন ছাড়াই

খুলা এসব শাখায় প্রায় ২০০ দলীয় নেতাকর্মীকে নিয়োগও দেন তিনি। তবে অপ্রয়োজনীয় এসব শাখা বন্ধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বিভাগগুলো হলো- সামাজিকবিরোধ নিষ্পত্তি শাখা, ধর্ম বিষয়ক শাখা, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা, শিক্ষা ও আইসিটি বিভাগ, আইসিটি শাখা, সিটি মিউজিয়াম ও আর্কাইভ শাখা, আইন ও বিচার বিভাগ, আইন শাখা এবং নারী ও শিশু কল্যাণ শাখা।

সিটি কর্পোরেশনের তথ্যমতে, রাজশাহী সিটি কর্পোরেশনে অনুমোদিত শাখা আছে ১১টি। এগুলো হলো- সচিবালয় বিভাগ, সাধারণ প্রশাসন বিভাগ, নিরাপত্তা শাখা, জনসংযোগ শাখা, ম্যাজিস্ট্রেসি শাখা, এ্যানফোর্সমেন্ট এন্ড মনিটরিং শাখা, সম্পত্তি শাখা, মসজিদ শাখা, ভান্ডার শাখা, শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং ক্রীড়া ও সংস্কৃতি শাখা। এর বাইরেও ২০১৮ সালে নির্বাচিত হবার পর নতুন করে নয়টি শাখা চালু করেন তৎকালীন মেয়র লিটন। এসব শাখার কোনো অনুমোদন না থাকলেও বাজেট অনুমোদন দিয়ে কাজ হতো। এসব কাজ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হতো সিটি কর্পোরেশনের নির্ধারিত বার্ষিক বাজেট থেকে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, শাখাগুলো অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন না পেলেও তৎকালীন মেয়র খায়রুজ্জামান লিটন বিভাগগুলো পরিচালনা করেছেন। বিভাগ চালুর নামে বড় অংকের অর্থ অপচয়ের পথ সৃষ্টি করেছেন তিনি।

এবিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, সিটি কর্পোরেশনর ৬টি সাংগঠনিক বিভাগ রয়েছেন। এই ৬টি বিভাগ ছাড়া আরও ৬টি বিভাগ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন খুলেছিলেন। বিভাগগুলোর অধীনে অনেকগুলো শাখা প্রস্তাব করা হয়েছিল। এগুলোর অনুমোদন দেয়নি সরকার। তাই বাজেট অনুমোদিত হিসেবে এটি পরিচালিত হয়েছে।

তিনি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মনে করছি সিটি কর্পোরেশনের জায়গা বৃদ্ধি না হওয়া পর্যন্ত কর্পোরেশনের অনুমোদনের বাহিরে কোনো শাখা আর ধারণ করা ঠিক হবে না। তাই পর্যায়ক্রমে এই শাখাগুলো বন্ধ করে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি। এতে আমাদের সাশ্রয়ী হবে। তবে কেউ দক্ষ কর্মী হলে তাকে অন্য বিভাগে দেওয়া হবে। কিন্তু অপয়োজনীয় শাখা ও কর্মচারী থাকবে না। মূলত সাংগঠনিক কাঠামোর মাধ্যমে অর্থ বা সিটি কর্পোরেশনের কাজ পরিচালনা করাটাই সমীচীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১১ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে