রাজশাহীতে ডেঙ্গু কেড়ে নিল তরুণীর প্রাণ, আক্রান্ত ১৯

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাকিলা খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি মৌসুমে রাজশাহীতে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যু। বর্তমানে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন।

ডেঙ্গুতে প্রাণ হারানো শাকিলা খাতুনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত শাকিলার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস জানান, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ আরও বেশকিছু শারীরিক উপসর্গ নিয়ে এ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। আর এটি চলতি মৌসুমের ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

ডা. শংকর কে বিশ্বাস জানান, চলতি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। বর্তমানে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

তাই ডেঙ্গু রোগীর চাপ বাড়লে প্রয়োজনে গত বছরের মতো নতুন ওয়ার্ড খোলা হবে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে