রাজশাহী ব্যুরো

জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা অর্জনের অভিযোগে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আজ বুধবার সন্ধ্যায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক মো. ফজলুল বারী বিষষটি নিশ্চিত করেছেন।
জানা যায়, মনসুর রহমান এমপি ছিলেন মাত্র এক মেয়াদে (পাঁচ বছর)। এমপি হওয়ার আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। পরে একাদশ জাতীয় সংসদে এমপি হয়েই এলাকায় নিয়োগ বাণিজ্য করেই শতকোটিসহ কয়েকশ কোটি টাকা কামানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই টাকা রাখার জন্য নিজের বাড়িতে দেওয়ালের সাথে সিন্দুক বানিয়েছিলেন তিনি। ফলে নিয়োগ বাণিজ্য এবং অর্থ পাচারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
দুদকের মামলায় বলা হয়, ডা. মনসুর রহমান ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত সময়ে এমপি থাকাকালে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন। তাঁর ব্যাংক হিসাবের বিবরণীর সূত্রে বলা হয়েছে, এই সময়ে ডা. মনসুর রহমান তার নামের তিনটি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা করেন। তিনি এসব অর্থ কীভাবে কোন উৎস থেকে উপার্জন করেছেন তার সূত্র উল্লেখ করা হয়নি।
দুদক সূত্রে জানা গেছে, দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি টিম ডা. মনুসর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তার বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক মো. ফজলুল বারী জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ডা. মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি এখন তদন্ত করা হবে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ডা. মনসুর রহমান। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা হয়েছে। তবে আত্মগোপনে থাকায় মামলার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২০ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে