রাজশাহী ব্যুরো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রভাবশালী (এমপি) প্রভাব খাটালে নির্বাচন কমিশন প্রয়োজনে তার বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। এই নির্বাচন হবে সম্পূর্ণ প্রভাবমুক্ত।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে রাজশাহী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় প্রশাসন।
স্থানীয় এমপিদের দৃষ্টি আকর্ষণ করে রাশেদা সুলতানা বলেন, আপনারা দয়া করে আপনাদের জায়গায় থাকেন। আপনার মান, ইজ্জত, মর্যাদা আপনি রক্ষা করবেন। প্রার্থীরা এমপিদের আশীর্বাদপুষ্ট হয়ে কারো সুবিধা নিলে দয়া করে সরে আসেন। এরকম অবস্থা যদি দাঁড়ায়, যদি অভিযোগ আসে তাহলে প্রার্থিতা বাতিলও হতে পারে। কারণ উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত।
রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এছাড়া আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলা নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৯ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে