রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার জেলা পুলিশ লাইনস ব্যারাকের শৌচাগারে মাসুদ রানা (৩৪) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার শোচাগার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদ রানা নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, জেলা পুলিশ লাইনস ব্যারাকের শৌচাগার থেকে কনস্টেবল মাসুদ রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শৌচাগারে টয়লেটের জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। নিহত কনস্টেবল মাসুদ রানা বাগমারা জুগিপাড়া তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে গত ১৪ এপ্রিল তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পুলিশ লাইনসের ব্যারাকে অবস্থান করেছিলেন।
তিনি আরও বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘২০১১ সালের ১৫ আগস্ট তিনি পুলিশে যোগ দেন। তার পারিবারিক সমস্যা ছিল। স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।’

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫ দিন আগে