রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এবিএম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। শুধু তাই নয়; চাঁদার টাকা না দিলে রাসিকের এই কর্মকর্তার বাড়িঘর ও গাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়া হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবক শহীদুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেফতারকৃত যুবকের বাড়ি রাজশাহী নগরের ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টারে।
এর আগে শুধু মোবাইল নম্বর উল্লেখ করে বুধবার (১৮ ডিসেম্বর) অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও ড. এবিএম শরীফ উদ্দিন।
মামলার এজাহারে তিনি বলেছেন, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফোন করা ব্যক্তি ড. শরীফ উদ্দিনকে বলেন- রাতেই টাকা দিতে হবে। কোন রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। ড. শরীফ উদ্দিনের অবস্থান এবং চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে।'
এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ওই ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তার লোক গিয়ে নগদ টাকা নিয়ে আসবে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এজন্য এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা দায়েরের পরই তথ্য-প্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না তা ডিবি পুলিশ নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মীর মো. শাফিন মাহমুদকে মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মামলা দায়েরের পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ওসি মতিয়ার রহমানও শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে