প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে বুধবার সন্ধ্যার আগে এই মাছটি আক্কেল আলী নামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটি সাড়ে ১১ হাজার টাকায় ক্রয় করেছেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।
কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে দুপুরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তি মূল্যে বিক্রি হয়। সপ্তাহ খানেক আগেও সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সেটাও সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছিলাম।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, পদ্মা নদীতে ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন। উচ্চ মূল্যে বিক্রিও করছেন।
মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীতে ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। ভাগ্যক্রমে এই দিন বেড়াতে এসে মাছটি ধরাও পড়েছে পেয়েও গেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২০ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে