রাজশাহী রেলস্টেশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে রাজশাহীতে আনা হয়েছে।

এর আগে, রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। ওইদিন দিবাগত গভীর রাতে রাজশাহী রেলওয়ে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি আরো বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান রাজশাহী রেলস্টেশনে হামলা এ ভাঙচুরের সাথে জড়িত মূল হোতা সুমন আহম্মেদকে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের প্রেরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে