প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিরাজগঞ্জের কামারখন্দে একটি চালকলের বয়লার বিস্ফোরণে ফজল আলী (৩০) নামের এক শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া এলাকার মেসার্স আজাহার অটো চাল কলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজল আলী উপজেলার জামতৈল গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত দুজন হলেন উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত সুরুতের ছেলে জিন্নাহ মণ্ডল (৩০) ও জামতৈল পশ্চিমপাড়ার মৃত পলান শেখের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
আহত জহুরুল শেখ বলেন, ধান সেদ্ধ করার একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। তাতে আমিসহ ফজল ও জিন্নাহ আহত হই। আমি আর জিন্নাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসেছি। আর ফজলের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।’
চালকলের মালিক আজাহার আলী রাজা বলেন, আজ শুক্রবার ভোরে ধান সেদ্ধ করার জন্য ফজল, জহুরুলসহ আরও শ্রমিক কাজে লেগে যায়। কাজ করার একপর্যায়ে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণ হয়। তাতে ফজল গুরুতর আহত হয়। ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কামারখন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ইমরুল কায়েস বলেন, মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনার খবর পেয়েছি। বয়লারের বিষয়টি পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর দেখে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক বলেন, বয়লার বিস্ফোরণে আহত তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর ছিল।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৯ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে